ফুজিত্সু লাইফবুক
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২০:৩০
ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা প্রযুক্তির ফুজিত্সু লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। জাপানি অরিজিন ফুজিত্সু ব্র্যান্ডের এএইচ-৫৪৪ মডেলের এই লাইফবুকে রয়েছে চতুর্থ প্রজন্মের ২.৫ গিগাহার্জ টার্বোবুস্ট কোরআই৫ প্রসেসর, যাতে ট্রাস্টেড প্লাটফর্ম মডিউল থাকায় পিসির তথ্য নিরাপদে থাকবে। রয়েছে ১৫.৬” ডিসপ্লে, ইন্টেল এইচডি গ্রাফিক্স, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৪ জিবি ডিডিআর৩ র্যাম। ৫ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম লাইফবুকটির মূল্য ৫৮,০০০ টাকা।