মধুঝরা মধু মাসে হরেক ফলের সমাবেশে শামিল হয়েছে খেজুর
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২২:১৬
মধুঝরা মধু মাসে আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল এরকম হরেক ফলের সমাবেশে শামিল হয়েছে খেজুর। এখনো হয়তো পেকে ওঠেনি। কিন্তু কাঁচা সবুজ রংয়ের অপরিপক্ব স্তর অতিক্রম করে পরিপুষ্ট স্তরে পৌঁছেছে, যাকে লোকে বলে ‘বাত্তি’ হয়েছে। এখন শুধু পেকে আরেকটু ঘন লাল রং হলেই আস্বাদন করা যাবে সুমিষ্ট এই ফল। তবে ছবির এই গাছে খেজুর যে পর্যায়ে পৌঁছেছে তাতে সাধারণত কাঁদি ধরে কেটে নিয়ে লবণ পানিতে ভিজিয়ে ঝুলিয়ে রাখলেও পেকে যায়। তবে গাছপাকা খেজুরের চেয়ে এর স্বাদ কিছুটা কম। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন এলাকার বহু গাছের সাথে এই খেজুর গাছে খেজুরের এই সমারোহ নগরজীবনের খরতপ্ত পোড়া চোখে এক অনাবিল প্রশান্তির ভাব এনে দিচ্ছে -ছবি : শামসুদ্দীন আহমেদ চারু