মাউন্ট ডেনালিতে বাংলাদেশ-ভারত মৈত্রী অভিযানের ঘোষণা

গুলশানের ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার বিকালে দেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীমের একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বাংলাদেশের মুসা ইব্রাহীম ও ভারতের সত্যরূপ সিদ্ধান্তের জুন মাসের প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট ডেনালি যৌথ অভিযানের ঘোষণা দেয়া হয়। ‘বাংলাদেশ—ভারত মৈত্রী অভিযান’ এর অংশ হিসাবে এ অভিযান পরিচালিত হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনের কাউন্সিলর (পলিটিক্যাল, ইনফরমেশন) সুজিত ঘোষ। এসময় ভারতীয় ডেপুটি হাইকমিশনার মুসা ইব্রাহীমের হাতে মৈত্রী অভিযানের স্মারক পতাকা তুলে দেন। মুসা ইব্রাহীম, লিডারশিপ লেসনস ইন দি ফেস অব চ্যালেঞ্জ এন্ড এডভার্সিটি’ এর বিষয়ে বক্তব্য রাখেন। এসময় স্কাইপের মাধ্যমে এক বক্তব্যে সত্যরূপ সিদ্ধান্ত বলেন, আমরা নতুন দিগন্তের খোঁজে নতুন আশার সঞ্চার করতে চাই। আমরা রাজনীতির বাইরে থেকে ভাবতে চাই যে আমরা বাঙালি।