বিশেষজ্ঞদের অভিমত
সুস্বাস্থ্যের জন্য যা জানা দরকার
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২২:১৮
আমরা যাতে সুস্থ থাকতে পারি তার জন্য দরকার একটি যথার্থ পরিকল্পনা। এজন্য বিশেষজ্ঞ ও এক্সপার্টগণ নানা পরামর্শ দিয়ে থাকেন। এসবের মধ্যে রয়েছে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম, শরীরের জন্য উপযোগী খাবার নির্বাচন করা, মানসিক চাপ, অবসাদ কমানোর উপায় খুঁজে বের করা, কম পরিমাণ মদ্যপান অথবা পরিহার, ধূমপান পরিহার এবং চিকিত্সার ক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা।
টরেন্টোর সেন্ট মাইকেল হসপিটালের চিকিত্সক ড. মাইক ইভান্স বলেছেন, সারাদিনের কর্মব্যস্ততা থাকে আমাদের। এটা সঠিকভাবে করা যেমন জরুরি তেমনি শরীরটাকে ঠিক রাখাও জরুরি। এজন্য দিনে অন্তত: ৩০ মিনিট ব্যায়াম করা ভালো। কানাডার ডায়াবেটিস এক্সপার্ট ড. হার্টজেল গেবস্টেন, ড. পেরি কেনডাল-এর অভিমত, কঠোর ব্যায়াম নয়, সুস্থতার জন্য মডারেট এক্সারসাইজই ভালো।
কানাডার হার্ট এন্ড স্ট্রোক ফাউন্ডেশনের বিশেষজ্ঞদের অভিমত, খাদ্য তালিকায় ৫ থেকে ১০ ভাগ সবজি ও ফল-মূল রাখুন। অটোয়ার ওয়েটলস এক্সপার্ট ড. ইয়োনি ফ্রিডফ মনে করেন, বাসায় তৈরি ফ্রেসফুড আহার করা উচিত। মানসিক চাপ কমাতে পদক্ষেপ নেয়া উচিত। এব্যাপারে ভ্যানকুভারের পিসি চিলড্রেন্স হসপিটালের বিশেষজ্ঞ ড. জিন পিয়েরি চ্যানোয়িন এর মতে কাজ এবং অবসরের মধ্যে একটা সমন্বয় থাকা চাই। অধিক কাজ কম অবসর শরীরের ওপর চাপ বাড়ায়। টরেন্টোর সেন্ট মাইকেলস হাসপাতালের বিশেষজ্ঞ ড. জোয়েল উল্লেখ করেছেন, মদ্যপান, ধূমপান কম করা অথবা পরিহার করা উচিত। এতে যে অর্থের সাশ্রয় হবে এটা দিয়ে কোন দরিদ্রের খাবার কেনার জন্য দান করুন।
সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. বনি হেনরির অভিমত, শিশুদের টিকাদানের আওতায় আনুন। হেলথ ফর টরেন্টোর মেডিক্যাল অফিসার ড. ডেভিড ম্যাককিওন মনে করেন শিশুর স্বাস্থ্যের জন্য বেশি নজর দেয়া উচিত। তিনি মনে করেন, শিশুদের সকালের নাস্তার অভ্যাস গড়ে তুলতে চেষ্টা করা উচিত। তাদের স্কুলে যাওয়ার সময় সঙ্গে যাওয়া, হাত পরিষ্কার করে ধুয়া, সাঁতার কাটতে শেখানো এবং দৈনন্দিন নিজেদের প্রয়োজন কিভাবে মিটাবে তা শিশুদের সবশেষে মতামত দিয়েছেন কানাডার স্বাস্থ্য বিভাগের চিফ মেডিক্যাল অফিসার ড. ডেভিড বাস্টার। বছরের শুরুতে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এই বিশেষজ্ঞের মতে, অসুস্থ হয়ে সেরে উঠার ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথা অন্যকে বলবেন না। বরং সেরে উঠার জন্য ভালো চিকিত্সা যেন পাওয়া যায় তাই নিশ্চিত করুন এবং সব সময় ভালো চিন্তা করুন। পাশাপাশি আপনার শারীরিক সমস্যা এবং বয়স অনুযায়ী বছরে কি ধরনের স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং আপনার শিশুর জন্য কি ধরনের পরিকল্পনা নেবেন তাও ঠিক করে নেন। এমনকি পরিবারে নতুন অতিথির আগমনের সিদ্ধান্তটি নিতেও যথেষ্ট ভাবুন। অর্থাত্ বছর জুড়ে আপনার সুস্থ-সুন্দর জীবনের আজই পরিকল্পনা করুন, যা আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো হয়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ