বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের অনুসন্ধান করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন ‘বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। বৃহস্পতিবার সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এক কথা বলেন। রাষ্ট্রপতি ও গণ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এর পক্ষে শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তনে স্বাগত বক্তব্য প্রদান করেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি তাহরুন্নেসা আব্দুল¬াহ্। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা পারভীন বানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এবং বিদায় সম্ভাষণমূলক বক্তব্য রাখেন স্বর্ণপদক বিজয়ী কৃতী ছাত্র ডা. তানভীর আহমেদ। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরাসহ গণ বিশ্ববিদ্যালয়ের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।