তথ্য প্রযুক্তি বিভাগ ও ইত্তেফাকের আজ গোলটেবিল বৈঠক
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২২:২০
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং দৈনিক ইত্তেফাকের যৌথ উদ্যোগে আজ শুক্রবার গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। ‘শিক্ষক ডটকম: একটি ভার্চুয়াল আলোকবর্তিকা’ শীর্ষক বৈঠক দৈনিক ইত্তেফাকের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া শিক্ষক ডটকমের প্রতিষ্ঠাতা এবং বাকিংহামের ইউনিভার্সিটি অব অ্যালাবামার কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক এবং ইউএবি সিক্রেট ল্যাবের পরিচালক রাগিব হাসান উপস্থিত থাকবেন।