তথ্যদুনিয়া
ড্রাকো
প্রকাশ : ৩০ মে ২০১৪, ১৯:৫৪
ব্যাকটেরিয়ার চেয়ে ভাইরাসদের দমন করা কঠিন। অ্যান্টিবায়োটিকের মত ভাইরাসকে কাবু করার ধন্বন্তর। ওষুধ এখন পর্যন্ত বের হয়নি। তবে এ ক্ষেত্রে আশার আলো জাগিয়েছেন আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এক দল গবেষক। মার্কিন যু্ক্তরাষ্ট্রের গবেষকরা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক মোক্ষম অস্ত্র খুঁজে পেয়েছেন। এটির নাম ড্রাকো। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক টড রাইডার জানান যে, নামটি বেশ খাপ খেয়ে যায়। এর মধ্যে রয়েছে সোয়াইন ফ্লু, আন্ত্রিক ফ্লু, পোলিও ও ডেঙ্গু জ্বরের ভাইরাস ইত্যাদি। ড্রাকো সরাসরি ভাইরাসদের আক্রমণ করে না বরং দেহের ভাইরাস দ্বারা সংক্রামিত কোষগুলোকে আক্রমণ করে। টেড রাইডার বলেন, ‘ভাইরাসরা কোনো কোষে দ্রুত বিস্তার লাভ করে সেই কোষকে ধ্বংস করে। তারপর সেই কোষ থেকে বের হয়ে পাশের কোষকে আক্রমণ করার চেষ্টা করে। ড্রাকো সংক্রামিত প্রথম কোষটিকেই ধ্বংস করে দেয়, শরীরের অন্যান্য কোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আগেই।’ টেড রাইডার এবং তার সহকর্মীরা দেখিয়েছেন, ড্রাকো ঠিক এভাবে কাজ করে। এ ছাড়া সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইঁদুররা আরোগ্য লাভ করেছে। টেড রাইডার বিশ্বাস করেন, ড্রাকোতে সর্বসংহারী উপাদান রয়েছে, যা দিয়ে সব রকম ভাইরাসজনিত সংক্রমণকে কাবু করা যায়। সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে বসন্ত রোগ পর্যন্ত। অন্যান্য গবেষকরা অবশ্য এ ব্যাপারে কিছুটা সন্দিহান।