শীতের পাখি পেঙ্গুইন
প্রকাশ : ৩০ মে ২০১৪, ১৯:৫৫
উড়তে না জানলেও আদিকাল থেকেই পেঙ্গুইনরা পাখি হিসেবেই স্বীকৃত। আদি পাখি পেঙ্গুইনের আবির্ভাব পাঁচ কোটি বছর আগে বলে প্রমাণ পাওয়া যায়। সংখ্যাগরিষ্ঠ পেঙ্গুইনদের বসবাস বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকাতে। অ্যান্টার্কটিকাতে পেঙ্গুইনের বেশ কয়েকটি প্রজাতি দেখা যায়। দাঁড়িয়ে থাকা একটি পেঙ্গুইনকে হঠাত্ কোটপরা কোনো ভদ্রলোকের মতো দেখায়। দক্ষিণ মেরুর তীব্র শীতল পানি অথবা ঠাণ্ডা বাতাস থেকে নিজেদের রক্ষার করার জন্য এদের দেহে ছোট ছোট উজ্জ্বল পালকের মতো তাপরোধক এবং তাপ পরিবাহী আবরণ থাকে। তাছাড়াও এদের গায়ের চামড়ার নিচে দুই ইঞ্চির মতো পুরু চর্বির স্তর থাকে। মানুষের মতোই পেঙ্গুইন সামাজিক জীব। এরা একা থাকতে পারে না, দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। এমনকি পানিতে নামার সময়ও এরা একা না নেমে দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। স্ত্রী পাখি ডিম পাড়লেও ডিমে তা দেওয়ার দায়িত্ব পুরুষ পাখির।