বিশ্বকাপের পথে মিয়ামি গেল কোরিয়া দল
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২২:১০
বিশ্বকাপে সাম্প্রতিক বাজে সময়কে পেছনে ফেলে দক্ষিণ কোরিয়া ফুটবল দল ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেয়ার আগে শেষ প্রস্তুতি শিবির গড়তে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামি গেল। কোচ হং মিউং-বো এবং তার ২৩ সদস্যের দল বিশ্বকাপে রওয়ানা দেয়। ফেরি দুর্ঘটনায় এখনো শোকসন্তপ্ত কোরিয়দের বেদনা এবং নিজের মাঠে তিউনিশিয়ার কাছে প্রস্তুতি ম্যাচে হারটির প্রেক্ষাপটে।
কোচ হং অবশ্য জানিয়েছেন দল হারটির মধ্যে পড়ে না থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অপেক্ষায় আছে। সিউলের ইঞ্চিয়ন বিমান বন্দরে রিপোর্টারদের তিনি বলেন,‘আমাদের শেষ খেলাটির পর আমরা যা করতে চাই তা অনুশীলনে প্রয়োগ করেছি। আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে লড়তে হলে আমাদের খেলোয়াড়দের শারীরিক খেলা ও তাদের ব্যক্তিগত দক্ষতার উন্নতি ঘটাতে হবে।’ হং প্রায়ই বলে থাকেন তিনি আশা করেন জাতীয় দলের ভাল নৈপুণ্য দক্ষিণ কোরিয়াকে খুবই প্রত্যাশিত একটা অনুপ্রেরণা দেবে। কেননা দেশটিতে গত মাসের ফেরি দুর্ঘটনায় তিন শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন নয়তো এখনো নিখোঁজ আছেন। কোচ দেশ ছাড়ার আগে তাই কাল আরো একবার বলেছেন,‘দক্ষিণ কোরিয়ার আশাকে আবার জাগিয়ে তুলতে আমরা সর্বসাধ্য চেষ্টা চালাবো।’
কোরিয়া দল ব্রাজিল রওয়ানা দেয়ার আগে মিয়ামিতে ৯ জুন ঘানার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে। এর দুইদিন পর তারা ব্রাজিলে তাদের বেস ক্যাম্প ফোজ ডো ইগুয়াচুতে পৌঁছাবে। ফিফার বিশ্ব র্যাংকিংয়ে ৫৫ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে জার্মানি, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে।
যদি দক্ষিণ কোরিয়া ও ঘানা গ্রুপ পর্ব পার হয়, তাহলে ব্রাজিলে তারা শেষ ষোলয় মুখোমুখি হতে পারে।
এ নিয়ে টানা অষ্টমবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছে এবং গেল তিনটি বিশ্বকাপের দুটিতে নকআউট পর্বে পৌঁছাতে সক্ষম হয়। কোরিয়ানরা এছাড়াও গেল তিনটি বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় জয় করায়াত্ত করে। ২০০২ সালে পোল্যান্ডকে, ২০০৬ সালে টোগোকে এবং ২০১০ সালে গ্রীসকে হারায় দলটি। তবে ২০০২ সালে জাপানের সাথে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে দেশটি সেমিফাইনালে পৌঁছায় যা এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য।
-কোরিয়া টাইমস।