গ্রীসের বিরুদ্ধে থাকছেন না রোনালদো

গ্রীসের বিপক্ষে আগামীকালের অনুশীলন ম্যাচে অংশ নিচ্ছেন না পর্তুগালের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ও তার রিয়াল মাদ্রিদ সতীর্থ পেপে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পড়া উরুর চোট থেকে এখনও সেড়ে ওঠেননি পর্তুগীজ তারকাটি। পর্তুগালের কোচ পাওলো বেনটো শুক্রবার বলেন, ‘রোনালদো আমাদের সঙ্গেই থাকবেন। তবে খেলবেন না। পেপেও এদিন খেলবেন না।’ চলতি মৌসুমের শেষদিকে এসেই ইনজুরি ধরা পড়ে রোনালদোর। তবে বেনটো বলেছেন, পর্তুগাল অধিনায়কের মাঠে ফেরার কোন সুনির্দিষ্ট কোন সময় এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘তার ফেরার বিষয়ে কোন সুনির্দিষ্ট সূচি নেই। এই মুহূর্তে আমরা কোন ঝুঁকি নিতে চাই না।’ এদিকে কাফ ইনজুরি থেকে ফিরে বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করেছেন পেপে। গত শনিবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ চলাকালেও রিয়াল মাদ্রিদের সাইড বেঞ্চে অবস্থান নিয়েছিলেন তিনি। ওই ম্যাচে পুরো ১২০ মিনিট খেলেছেন রোনালদো।