‘তারুণ্যদীপ্ত ত্বকের জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম, খাদ্য ও যত্ন’

ত্বক বিশেষজ্ঞ জেনির নিজের সৌন্দর্যের উদাহরণ তুলে বলেন, তারুণ্যদীপ্ত ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম, খাদ্য ও যত্নের বিশেষ প্রয়োজন। মালয়েশিয়ার মেয়ে জেনি একটি উপস্থাপনার মাধ্যমে দেখিয়ে দেন কিভাবে ত্বক লাবণ্য হারায় এবং আস্টালিফট কিভাবে তা ফিরিয়ে আনে ও ধরে রাখে। গতকাল নগরীর একটি পাঁচ তারকা হোটেলে জাপানের জনপ্রিয় ফুজিফিল্মের প্রতিষ্ঠান (জিএম ই গ্রুপ), আস্টালিফট বাংলাদেশ প্রসাধনী এক সেমিনারের আয়োজন করে। তাদের ২য় গ্রান্ড ‘স্কিন পারফেকশন ডে’ উপলক্ষে আয়োজিত এই সেমিনারে ত্বক বিশেষজ্ঞ ত্বকের যত্ন ও ক্ষতিকর দিক তুলে ধরেন। নগরীর নামিদামি শপিং মলে এই প্রসাধনী পাওয়া যাবে বলে জানান আয়োজকরা। তারা বলেন, অনুষ্ঠান আয়োজনের মূল লক্ষ্য, ত্বকের যত্ন বিষয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা দরকার। এই অনুষ্ঠানে ফুজিফিল্ম-এর লাইফ স্টাইল প্রোডাক্ট সমূহ ক্রেতাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বিনামূল্যে ত্বকের পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান করা হয়। জিএমই গ্রুপের চেয়ারম্যান ডক্টর ফারহানা মোনেম এবং ব্যবস্থাপনা পরিচালক ডক্টর চৌধুরী হাসান মাহমুদ সেমিনারে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই সেমিনারে জনসাধারণ অংশগ্রহণ করে।