দেশ মাতাতে প্রস্তুত আমি: ফ্রেড

ব্রাজিলিয়ানরা তো বটেই পুরো বিশ্ববাসীর চোখেই আসন্ন বিশ্বকাপে ব্রাজিল বলতে ভেসে উঠে নেইমারের কথাই। তবে, ব্রাজিলের জার্সি গায়ে প্রতিপক্ষের গোলমুখে মূল দায়িত্বটা কিন্তু পালন করবেন ফ্রেড। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও কনফেডারেশন্স কাপের পারফরম্যান্সে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়ে ফেলেছেন তিনি। আর নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া এই স্ট্রাইকার এবার ঘোষণা দিলেন, ব্রাজিলবাসীকে শিরোপার উত্সবে মাতাতে প্রস্তুত তিনি। ব্রাজিলের ঘরোয়া লিগের পরাশক্তি ফ্লুমিনেন্সের এই ফরোয়ার্ড বলেন, ‘গোল করতে এবং আমার দেশের মানুষকে আনন্দে ভাসাতে প্রস্তুত আমি।’ ভেনিজুয়েলায় ২০০৭ সালে ব্রাজিলকে কোপা আমেরিকা জেতাতে বড় ভূমিকা রাখা ফ্রেড যৌথভাবে সর্বোচ্চ গোল করে গত বছর ব্রাজিলকে নিজেদের মাঠে কনফেডারেশন্স কাপ জেতাতেও রাখেন বড় ভূমিকা। সাম্বাফুট।