ফাইনালে আরাফ ও নারিন্দা জুনিয়র

পাইওনিয়র ফুটবলের ফাইনালে খেলবে আরাফ স্পোটিং ক্লাব এবং নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামীকাল সাড়ে ৪টায় ফাইনাল। এই দুই দল আগেই তৃতীয় বিভাগে উঠেছে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জয়ী দল উঠবে তৃতীয় বিভাগে। চ্যাম্পিয়ন দল এক লাখ রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। এছাড়াও ফাইনালের সেরা খেলোয়াড়, লীগের সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন পুরস্কৃত করবে। দর্শকদের জন্য গ্যালারী উন্মুক্ত থাকবে এবং ওয়ালটন দর্শকদের জন্য ১০টি পুরস্কারের ব্যবস্থা করেছে। লিগের বাছাইকৃত ১৯৭ খেলোয়াড়কে নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ও সুপার লিগের ২০ দলকে নিয়ে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় পাইওনিয়ার সুপার লিগ নামে টুর্নামেন্ট আয়োজন করবে বলে গতকাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন কর্মকর্তারা।