শিরোপার পথে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব

কিউট হ্যান্ডবল লিগের শিরোপার পথে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব। আর এক ম্যাচ দূরে রয়েছে পুরনো ঢাকার এই দলটি। ৭ খেলায় ২১ পয়েন্ট নারিন্দার এবং ৮ খেলায় ২১ পয়েন্ট প্রাইম স্পোটিং ক্লাবের। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে নারিন্দা খেলবে মেনজিস ক্রীড়া চক্রের বিরুদ্ধে। ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়ন নারিন্দা। এরই মধ্যে তারা উত্সবের প্রস্তুতি নিতে শুরু করেছে। লিগ কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেছেন, মেনজিস ৫৯ গোলে জিতলেও লিগের বর্তমান রানার্সআপ নারিন্দা প্রগতি চ্যাম্পিয়ন হবে। নারিন্দাকে ঠেকাতে হলে মেনজিসকে ৬০ গোলের ব্যবধানে জিততে হবে। তাতে চ্যাম্পিয়ন হবে প্রাইম স্পোর্টিং ক্লাব।’ গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে সূর্যোদয় ক্রীড়া চক্র এবং মেনজিস ক্রীড়া চক্র নিজ নিজ খেলা জিতেছে।