মানিক মিয়া ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রনায়ক
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২১:৪৮
নির্ভীক সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রনায়ক ছিলেন। তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, তফাজ্জল হোসেন মানিক মিয়া তাঁর ক্ষুরধার লিখনীর মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় যেমনি সচেষ্ট ছিলেন তেমনি জনগণকে তাদের অধিকার রক্ষার সংগ্রামে করেছেন উজ্জীবিত ও অনুপ্রাণিত। শোসক-শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে তিনি অকুতোভয় সৈনিকের ন্যায় তাঁর কলম চালিয়েছেন। এ জন্য তাঁকে কারা বরণ করতে হয়েছে, ইত্তেফাক বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়াকে আদর্শের পথ থেকে বিরত রাখা যায়নি।