ক্রোয়েশিয়া দলে মড্রিচ, মানজুকিচ

রিয়াল মাদ্রিদের লুকা মড্রিচ ও বায়ার্ন মিউনিখের মারিও মানজুকিচের মত অভিজ্ঞ ফুটবল তারকাদের নিয়ে শনিবার ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাক। আগামী ১২ জুন স্বাগতিক ব্রাজিলের মোকাবিলা দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ক্রোয়েশিয়া। সে লক্ষ্যে মে মাসের মাঝামাঝি সময়ে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ক্রোয়েট কোচ। সেখান থেকে তিনি বাদ দেন ইনজুরিতে পড়া আন্তর্জাতিক খেলোয়াড় নিকো ক্রানচার, মিলান বাদেলজ, ইভো ইলিসেভিচ ও ইভান মচিনিচকে। অপরদিকে স্কোয়াডে ঠাঁই দিয়েছেন গোল রক্ষক অলিবার জেলেনিকা, মিডফিল্ডার ইভান মসিনিচের মত তরুণ তুর্কিদের, যাদের গড় বয়স ২১ বছরের কোটায়। মালির বিপক্ষে প্রদর্শনী ম্যাচের পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন কোভাক। ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে ক্রোয়েশিয়া। ফিফার নির্ধারণ করা সময় অনুযায়ী আগামী সোমবারের মধ্যে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করতে হবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোকে। স্কোয়াড গোল রক্ষক:স্টিপ পেলেতিকোসা, ড্যানিয়েল সুবাসিচ ও অলিবার জেলেনিকা। ডিফেন্ডার:দারিজো সরনা, দোমাগোজ ভিদা, সিমে ভরসালকো, দানিজেল পরানজিচ, ভেডরান করলুকা, দিজেন লভরেন ও গর্ডন সচিনডেলফেল্ড। মিডফিল্ডার:লুকা মড্রিচ, ইবান রাকিটিক, মাটেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোবিচ, অগনিজেন ভুকোজেভিচ, ইভান মসিনিচ ও সামির। ফরোয়ার্ড:ম্যারিও মানজুকিচ, নিকিচা জেলাভিচ, ইভিচা অলিচ, ইডুরাডো দা সিলবা, ইভান প্যারিসিচ ও আনটে রেবিচ।