কারাদণ্ড!

শুরুটা হয়েছিল বাবার হাত ধরেই। ফুটবলার হয়েই বেড়ে উঠছিলেন পেলের ছেলে এডিনহো। বলার মত কোন ফুটবল ক্যারিয়ার না থাকলেও নব্বইয়ের দশকে পেলের ক্লাব স্যান্তোসের গোলরক্ষক ছিলেন তিনি। কে জানে হয়তো এক সময় ব্রাজিলের জার্সিও উঠতো তার শরীরে। কিন্তু সেই সময়টা এখন ইতিহাস। মাদক চোরাচালান থেকে অর্জিত অর্থ পাচারের অভিযোগে ব্রাজিলের একটি আদালত গত শনিবার তাকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে। সর্বপ্রথম ২০০৫ সালে মাদক পাচারের অভিযোগে তাকে ব্রাজিলের স্যান্তোস শহর থেকে গ্রেফতার করা হয়। সেবার মাদক সেবনের কথা স্বীকার করলেও মাদক পাচারের অভিযোগ অস্বীকার করেন এডিনহো। আদালত রায় দেয়ার পর ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর পক্ষ থেকে এডিনহোর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটা সফল হয়নি। ৪৩ বছর বয়সী এডিনহো এডসন চোলবি দো নাসিমেন্তো স্যান্তোসের কোচ হিসেবেও কাজ করেছেন।