কমিশনার গোল্ডকাপ ফুটবল

গতকাল গাজীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা ড্র হয়েছে। নেত্রকোনা ও নরসিংদী গোল শূন্য ড্র করে। গোপালগঞ্জ অঞ্চলে অনুষ্ঠিত খেলায় গোপালগঞ্জ ১-১ গোলে ড্র করে ফরিদপুরের বিরুদ্ধে। গোপালগঞ্জের পলাশ এবং ফরিদপুরের পালং গোল করেন। আজ মাদারীপুররে শরীয়তপুর ও মাদারীপুর, মুন্সিগঞ্জে শেরপুর লড়বে মানিকগঞ্জের বিরুদ্ধে। শেরপুরে ঢাকা খেলবে ময়মনসিংহের বিরুদ্ধে।