এক্সেল নাইটে এইচআইকে ভিশন ব্র্যান্ডের মোড়ক উন্মোচন

সারাদেশ থেকে আগত শতাধিক পার্টনার-ডিলার-রিসেলার প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্পোরেট গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে নতুন প্রযুক্তি পণ্যের বৈচিত্র্যময় প্রদর্শনী আর মনোমুগ্ধকর নাচ-গানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক্সেল নাইট। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের মূল প্রতিষ্ঠান রয়েল গ্রুপের চেয়ারম্যান অলক সাহা, এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, টিপি-লিংকের প্রতিনিধি অ্যান্ড্রু লিউ, গিগাবাইটের প্রতিনিধি জোসেফ প্রমুখ। এ বছর রয়েল গ্রুপের ৫০ বছর পূর্তি উপলক্ষে অলক সাহা রয়েল গ্রুপের সাথে সংশ্লিষ্ট সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানান। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এক্সেল টেকনোলজিস আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বাজারে অবমুক্ত করা হয় নিরাপত্তার পূর্ণাঙ্গ সলিউশ নিয়ে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড এইচআইকে ভিশন। এ সময় গৌতম সাহা জানান অলিম্পিক, বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্ব আসরে নিরাপত্তার জন্য এই ব্র্যান্ডটি বেছে নেওয়া হয়। দেশের বাজারে এই ব্র্যান্ডটি নিয়ে আসতে পেরে তারা গর্বিত বলে জানান। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের পার্টনার প্রতিষ্ঠানদের পুরস্কৃত করা হয়। এ ছাড়াও র্যাফেল ড্রয়ের মাধ্যমে এলইডি টিভি, নোটবুকসহ ছিল বিভিন্ন পুরস্কার।