কোড ওয়ারিওর চ্যালেঞ্জের বুটক্যাম্প অনুষ্ঠিত

টানা ৩৬ ঘণ্টার বুটক্যাম্পের মধ্য দিয়ে শেষ হলো কোড ওয়ারিওর চ্যালেঞ্জ ২০১৪। গত ৩০ মে এই বুটক্যাম্পে আইটি কোম্পানির হয়ে ১৭টি দল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২০টি দল ওয়েব এবং মোবাইল ট্র্যাকে অংশগ্রহণ করে। এর আগে অনলাইনে আবেদন করা ৮৭টি দল থেকে ৩৭টি দলকে গ্রুমিং সেশন এবং বুটক্যাম্পের জন্য বাছাই করা হয়। আগামী ৪-৭ জুন অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর অ্যাওয়ার্ড নাইটে কোড ওয়ারিওর চ্যালেঞ্জ ২০১৪-এর বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এবারের কোড ওয়ারিয়র চ্যালেঞ্জের আয়োজক হিসেবে রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল, বেসিস এবং এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)।