জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

উপযুক্ত preposition ব্যবহার করে শূন্যস্থানে পূরণ ইংরেজি দ্বিতীয়পত্র মো. জসিম উদ্দীন বিশ্বাস প্রভাষক, ইংরেজি বিভাগ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ The Preposition প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ইংরেজি ২য়পত্রের ২ নং প্রশ্ন অর্থাত্ The Preposition নিয়ে আলোচনা করবো। এ অংশে 6 টি শূন্যস্থান সংবলিত একটি নির্দিষ্ট passage দেওয়া থাকবে যার পূর্ণমান ৩। উপযুক্ত preposition ব্যবহার করে শূন্যস্থানে পূরণ করতে হবে। গতকালের পর Before এর ব্যবহারঃ নির্দিষ্ট কোন সময়ের পূর্বে বুঝাতে before ব্যবহূত হয় । যেমনঃ He will get back before lunch. He arrived here before me. ক্রমানুসারে কোন কিছুর আগের অবস্থান বুঝাতে before ব্যবহূত হয়। যেমনঃ A comes before B in the alphabet. Your name comes before mine on the list. কোন কিছুর সামনে বুঝাতে before ব্যবহূত হয়। যেমনঃ He was brought before the judge. The accident took place before me. কিছু গুরুত্বপূর্ণ Preposition এর সঠিক ব্যবহারঃ 1.On/in/at: কোন দেশ বা বড় শহরের পূর্বে in এবং ছোট স্থানের পূর্বে at ব্যবহূত হয়। যেমনঃ They live in India. My father lives at Dhanmondi in Dhaka. 2. রাস্তার নামসহ বাসার নাম্বারের পূর্বে at ব্যবহূত হয়। যেমনঃ We live at 89, Mirpur Road, Dhaka. They have opened an office at 29, Central Road. 3.কিন্তু শুধুমাত্র রাস্তার নাম বুঝালে in ব্যবহূত হয়। যেমনঃ We live in Mirpur Road, Dhaka. They have opened an office in Central Road. 4.বাড়ি সামনে বা পিছনে বুঝালে at বসে কিন্তু যানবাহনের সামনে বা পিছনে বুঝালে in ব্যবহূত হয়। যেমনঃ There is a garden at the front of our house and a pond the back of our house. Please sit in the front of the car; don’t sit in the back. 5. শুধু রাত বুঝালে at ব্যবহূত হয়। কিন্তু গভীর রাত বুঝালে in ব্যবহূত হয়। যেমনঃ We work by day but sleep at night. I woke up in the night. 6. অস্থায়ী কোন কাজের সঙ্গে যুক্ত থাকা বুঝাতে at এবং স্থায়ী কোন কাজের সঙ্গে যুক্ত থাকা বুঝাতে in ব্যবহূত হয়। যেমনঃ They are at work now. Boys are at play now. He is in army. She is in politics. 8. খামার বুঝালে on এবং কারখানা বুঝালে তার পূর্বে in ব্যবহূত হয়। যেমনঃ He works on a farm; but his brother works in a factory. হাতলবিহীন চেয়ার বুঝালে on এবং হাতল বিশিষ্ট চেয়ার হলে তার পূর্বে in ব্যবহূত হয়। যেমনঃ Don’t sit on that chair, it is broken. Please sit in this armchair, Comilla stands on the Dhaka- Chittagong High Way. We live in Rankin Street in Dhaka. 7. নির্দিষ্ট তারিখ বা দিনের পূর্বে on বসে কিন্তু নির্দিষ্ট ঘণ্টার পূর্বে at ব্যবহূত হয়। যেমনঃ I will come back on Friday at five o’clock. (at Friday on five o’clock ব্যবহূত হবে না) 8. কোন ঘরের কোণা বুঝালে in বসে কিন্তু রাস্তার কোনা বুঝালে on/at ব্যবহূত হয়। যেমনঃ There is a television in the corner of our drawing room. There is a tea-stall at/on the corner of the street. 9. Each, every, some, all, this, that, last, nest, tomorrow, yesterday ইত্যাদি শব্দগুলোর পূর্বে in, on, at ব্যবহূত হয় না। যেমনঃ I didn’t feel very well that week. See me next week. Come any time. Are you free this morning? We stay here all day. Let’s meet one day. I’m at home every evening. For/ during: কোন কিছু সংঘটিত হওয়ার সময় বুঝালে during কিন্তু কতক্ষন ধরে ঘটে তা বুঝালে for ব্যবহূত হয়। যেমনঃ My father was in hospital during the summer. My father was in hospital for six weeks. It rained during the night for three hours.