সৃজনশীল পদ্ধতিটা ভালোভাবে বুঝতে পারলে সমস্যা মনে হয় না
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ১৯:২৪
প্রী্রতি মাসকট ইনোভেটিভ স্কুল এন্ড কলেজ থেকে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার সাথে শিক্ষার ভৌত ও মানসিক পরিবেশ এবং পাঠ বিষয়ে নানান কথা হয় সে কথার অংশ বিশেষ তুলে ধরেছেন চন্দন বর্ম্মণ
অনুশীলন: তুমিতো এখন ষষ্ঠ শ্রেণিতে পড় তোমার পঞ্চম শ্রেণির বইগুলো কী করেছো?
প্রীতি: আম্মু বইগুলো কেজি. হিসেবে বিক্রি করে দিয়েছেন।
অনুশীলন: তুমি কী মনে কর বইগুলো থাকলে তোমার কাজে আসত?
প্রীতি: ভবিষ্যতে কাজে আসত।
অনুশীলন: কী কাজে আসত?
প্রীতি: বিসিএস বা অন্য যে কোনো প্রতিযোগিতায়।
অনুশীলন:পঞ্চম শ্রেণিতে তোমরা ছয়টা বই পড়েছো এখন তোমাদের চৌদ্দটা বই পড়তে হচ্ছে কেমন লাগছে?
প্রীতি: ভাল-ই অবশ্য অধ্যায়গুলো ছোট ছোট।
অনুশীলন: সৃজনশীল পদ্ধতিটা তোমার কাছে কেমন মনে হয়?
প্রীতি: একবার বিষয়টা ভালোভাবে বুঝতে পারলে সমস্যা মনে হয় না।
অনুশীলন: তোমার জন্ম কবে?
প্রীতি: ঊনত্রিশ সেপ্টেম্বর ২০০২
অনুশীলন: কী বারে?
প্রীতি: বার মনে নেই প্রতি বছরই বার বদলায়।
অনুশীলন: কোন বিষয় তোমার প্রিয়?
প্রীতি: ইংরেজি
অনুশীলন: কেন?
প্রীতি: লিখতে মজা লাগে গ্রামারের বিষয়গুলো। তেমন জটিল নয় কমিউনিকেটিভ ইংলিশ।
অনুশীলন: বাংলা কেমন লাগে।
প্রীতি: বিরক্তিকর।
অনুশীলন:কেন?
প্রীতি: ব্যাকরণের এমন জটিল জটিল বিষয় দেয়া হয়েছে বার বার পড়লেও মনে থাকে না। অনেক নিয়মকানুন অনেক গূঢ়তত্ত্ব দেয়া হয়েছে।
অনুশীলন: তুমিতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছো তোমার পাঠ পরিকল্পনাটা কেমন ছিল?
প্রীতি: শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাতটায় ঘুম থেকে ওঠে হাতমুখ ধোয়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত পড়তাম। সাড়ে ্এগারোটা থেকে দু‘টা পর্যন্ত স্কুলে থাকতাম। তারপর বাসায়। আবার কোচিং এ যাই ফিরতাম রাত আটটা বা সাড়ে আটটায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত এগারো সাড়ে এগারোটা পর্যন্ত পড়েছিলাম।
অনুশীলন: তুমি কী খেলাধুলা করতে? কোথায় করতে?
প্রীতি: ছাদে ছোঁয়াছুয়ি খেলতাম, ঘরে লুডু ও দাবা খেলতাম।