জোকস

 প্রথম বন্ধু :কি? রে দোস্ত, তোর রুম এত গোছানো দেখে তো আমার নিজেরই লজ্জা লাগতেছে। দ্বিতীয় বন্ধু :লজ্জা পাইস না। দুইদিন ধরে কম্পিউটার নষ্ট তো তাই হাতে অনেক সময়...  ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মুঠোফোন সব তার নখদর্পণে। একদিন বাবলুর বাবা তার জন্য একটা ফুটবল কিনে আনলেন। বাবলু খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ্! বাবা, দারুণ! কিন্তু ব্যবহারবিধিটা কোথায়?  সর্দারজি :দোকানদার ভাই, আপনার দোকানে ভালো সাবান আছে? দোকানদার :অবশ্যই আছে। সর্দারজি :ভালোমতো হাত পরিষ্কার হয় তো? দোকানদার :অবশ্যই হয়। সর্দারজি :জীবাণু থেকে যায় না তো? দোকানদার :না। সর্দারজি :ঠিক আছে। সাবান দিয়ে ভালোমতো হাত ধুয়ে এক কেজি আটা দিন।  মাঝরাতে সরদারজির ফোন এল ডাক্তারের কাছে। সরদারজি :ডাক্তার সাহেব, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ডাক্তার :উফ্, মাঝরাতে উল্টাপাল্টা কথা বলে বিরক্ত করবেন না। ঘুমান। একটু পর আবার সরদারজির ফোন। সরদারজি :ডাক্তার সাহেব, অ্যাপেন্ডিক্সের ব্যথায় আমার স্ত্রী ঘুমাতে পারছে না। ডাক্তার :আরে বোকা, গত বছর যখন ব্যথা হলো, আমি নিজে অপারেশন করে আপনার স্ত্রীর অ্যাপেন্ডিক্স ফেলে দিয়েছি। একজন মানুষের দুটা অ্যাপেন্ডিক্স হয়, কখনো শুনিনি। সরদারজি :কিন্তু একজন মানুষের দুটো স্ত্রীর কথা নিশ্চয় শুনেছেন।