গফরগাঁওয়ে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে শিশু-কিশোরদের পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে ব্রহ্মপুত্র পরিবেশ আন্দোলন আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মপুত্র পরিবেশ আন্দোলনের ডাঃ কেএম এহছান, আজিম উদ্দিন মাষ্টার, শফিকুল কাদির, আঃ হামিদ বাচ্চু, আতাউর রহমান মিন্টু, শেখ আব্দুল আওয়াল, নাজমুল হক বিপ্লব, এইচ কবির টিটু, আহসান হাবিব বাবু, নজরুল ইসলাম প্রমুখ।