বিমানবন্দরে পাঁচ সেট ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ সেট অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার বিকালে বিমানবন্দরে দুইটি কার্টুন থেকে এ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মিথ্যা ঘোষণা দিয়ে এগুলো সিঙ্গাপুর থেকে আনা হয়। সিঙ্গাপুর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টিআর-২৬৫৬ নম্বর ফ্লাইটে দুটি কার্টুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।