মৃত্যুবার্ষিকী

আতিকুর রহমান মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা মহানগর জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক আতিকুর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকায় বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও কোরআনখানির আয়োজন করা হবে। তার রুহের মাগফিরাত কামনায় আত্মীয়, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্খীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। মো. তোরাব আলী শহীদ মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. ফজলুর রহমানের বাবা মো. তোরাব আলীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ জোহর নরসিংদী সদর থানার কাজীরকান্দি গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। লুত্ফুন্নেছা ইব্রাহীম সাবেক বিচারপতি মরহুম মোহাম্মদ ইব্রাহীমের স্ত্রী লুত্ফুন্নেছা ইব্রাহীমের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার বাসভবনে সকালে মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে তবারক বিতরণ ও ঢাকায় বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।