জিয়া হত্যায় খালেদা ও বি. চৌধুরী জড়িত কি না জাতি জানতে চায়
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:৫০
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়া ও বি চৌধুরী জড়িত কিনা জাতি তা জানতে চায়। কারণ জিয়ার হত্যার সময় সার্কিট হাউজের পাশের রুমেই ছিলেন বিএনপির তত্কালীন মহাসচিব ডা. এ কিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি অক্ষত অবস্থায় পরদিন সকালে বেরিয়ে আসেন। পরবর্তীতে খালোদা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। এছাড়া জিয়া হত্যার পর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হন খালেদা জিয়া। এসবের রহস্য কী জাতি জানতে চায়।
গতকাল বুধবার দুপুরে সেগুনবাগিচাস্থ খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া যদি জিয়া হত্যায় জড়িত না থাকবেন, তাহলে ক্ষমতায় থাকাকালে স্বামী হত্যার বিচার চাননি কেনও? তিনি বলেন, কেঁচো খুঁজতে গিয়ে যদি সাপ বেরিয়ে পড়ে এই ভয়েই খালেদা জিয়া ক্ষমতায় থাকার পরও জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারের কোন উদ্যোগই গ্রহণ করেননি।
হাছান মাহমুদ বলেন, গত কয়েক দিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যেভাবে কথা বলছেন তাতে রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুর সরোয়ার কমল, ব্যারিস্টার জাকির, আসাদুর রহমান দুর্জয়, হুমায়ুন কবির মিজি প্রমুখ।