আ মা র স্ব প্ন

পাঠকদের জন্য তরুণকণ্ঠ’র নতুন বিভাগ ‘আমার স্বপ্ন’। এই বিভাগে তরুণরা লিখে পাঠান মনের ভেতর লালিত ইতিবাচক স্বপ্নের কথা। লেখা হতে হবে ১০০ শব্দের ভেতর। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল :torunkantha.ittefaq@gmail.com আমার পছন্দের ক্ষেত্র হচ্ছে মার্কেটিং ব্যবসায় প্রশাসনে একজন স্নাতক (বিবিএ) তার কর্মজীবনে আকর্ষণীয় বেতন, উন্নত সুযোগ-সুবিধা ছাড়াও সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে যেকোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলোতে কাজ করার সুযোগ পান। এসব চিন্তাভাবনা মাথায় নিয়েই আমি বিবিএ পড়ার সিদ্ধান্ত নিয়েছি। বিবিএ করে দুই ধরনের কাজ করা যায়। উদ্যোক্তা হয়ে নিজের মতো কাজ করা যায়, নয়তো অন্যের অধীনে চাকরি করা। উদ্যোক্তা হতে যেহেতু আর্থিক মূলধন দরকার আর তা প্রাথমিকভাবে সংগ্রহ করা আমার জন্য খুব সহজ নয়। তাই আমার লক্ষ্য বিবিএ শেষে বিশেষায়িত কোনো প্রতিষ্ঠানে কাজ করা। আমার পছন্দের ক্ষেত্র হচ্ছে বিপণন বা মার্কেটিং। আমি মনে করি, মানুষকে প্রভাবিত করে কিছু প্রতিষ্ঠিত করতে পারাটা একটি শিল্প; যা শুধু বাজারজাতকরণের মাধ্যমে সম্ভব। আমি চাই মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে চাই। হাসান মোশাহেদ শিক্ষার্থী, ব্যবসায় প্রশাসন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইনজীবী হতে চাই দেশে আজ আইনের শাসনের খুব অভাব। তাই আমি একজন প্রতিষ্ঠিত আইনজীবী হতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন আইনজীবীই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর আইন পেশার মাধ্যমেই জনগণের সবচেয়ে কাছ থেকে সেবা করা যায়। এ পেশার মাধ্যমে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোও সহজ হয়। সাধারণ মানষের জন্য ন্যায়সঙ্গত অধিকার আদায়ে একজন আইনজীবী পারে বলিষ্ঠ ভূমিকা রাখতে। একজন নির্দোষ ব্যক্তি যখন ভুলক্রমে জেলে চলে যায় অপরাধের দায় মাথায় নিয়ে, তাকে জেলের শাস্তির হাত থেকে বাঁচিয়ে আনতে পারে একজনই। আর তিনি হলেন একজন আইনজীবী। মানুষের কাছে আইন পেশায় নিয়োজিত লোক নির্ভরতার প্রতীক হিসেবে চিহ্নিত সঠিক আইনের প্রয়োগ করে একজন আইনজীবী মানুষকে ন্যায় বিচার এনে দেয়। সারাবিশ্বে আইনজীবীরা কোথাও স্বাধীনভাবে আবার কোথাও কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে আইন প্রতিষ্ঠায় এবং বিচার কার্যে অন্যতম ভূমিকা পালন করে চলেছেন। একটি সমাজের প্রতিটি স্তরেই লিগ্যাল সিস্টেমের প্রভাব রয়েছে। আইনজীবীরা দেশের এই মূল ব্যবস্থায় মেরুদণ্ড হয়ে কাজ করেন। তারা অনেক বড় দায়িত্ব আর কর্তব্য পালন করেন ন্যায় প্রতিষ্ঠার জন্য। মো. ডালিম খান এলএলএম, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা।