ব্রাজিল বিশ্বকাপ
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২০:০২
প্রতি ৪ বছর পর পর নাড়া দিয়ে যায় ফিফা বিশ্বকাপ। সারা বিশ্ব এ সময় যেন ফুটবল জ্বরে ভোগে। আর সেখানে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা হলে তো কথাই নেই। সমর্থকরা বেশ আনন্দ উত্তেজনা নিয়ে খেলা উপভোগ করেন। আর এইসব সেরা খেলোয়াড়দের খেলার জন্য জন্য প্রয়োজন আকর্ষণীয় সব ভেন্যুর। সারাবিশ্ব যেখানে খেলা দেখবে সেখানে ভেন্যু অবশ্যই হতে হবে সেরা। তাই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজক ব্রাজিল তাদের সেরা ভেন্যুগুলো নিয়ে আসতে যাচ্ছে বিশ্বের সামনে। আমাদের আজকের আয়োজনে জেনে নেওয়া যাক বিশ্বকাপের ভেন্যু ও শহরগুলোর কিছু খুঁটিনাটি
রিও
ব্রাজিলের সাবেক রাজধানী এটি। এই শহরেই আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোরকোভাদো ও সুগারলভ পর্বত অবস্থিত।
স্টেডিয়ামে নাম :এস্টাডিও ডো মারাকানা (রিও ডি জেনিরো) ধারণ ক্ষমতা :৭৮,৮৩৮ জুনে গড় তাপমাত্রা :২২ ডিগ্রি সেলসিয়াস লোকাল হিরো :রোনাল্ডো, রোমারিও, জিজিনহো ও জিকো।
০০০
ব্রাসিলিয়া
বর্তমানে ব্রাজিল প্রজাতন্ত্রের রাজধানী। ক্যাথেড্রাল ও রঙিন মন্দিরের জন্য প্রসিদ্ধি আছে ব্রাসিলিয়ার। যা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হ্যারিটেজের অন্তর্ভুক্ত।
স্টেডিয়ামের নাম :এস্টাডিও ন্যাচনাল ডি ব্রাসিলিয়া
ধারণ ক্ষমতা :৭০,০৬৪ জুনে গড় তাপমাত্রা :২৬ ডিগ্রি সেলসিয়াস জুনে গড় বৃষ্টিপাত :৩ শতাংশ
স্থানীয় হিরো :কাকা।
০০০
সাও পাওলো
আমাজানের বুকে এই শহরটি যেন এক জনঅরণ্য। প্রায় দুই কোটি লোকের বাস এখানে।
স্টেডিয়ামের নাম :অ্যারেনা ডি ইটাকুয়েরা
ধারণ ক্ষমতা :৬৮ হাজার
জুনে গড় তাপমাত্রা :২২ ডিগ্রি সেলসিয়াস
গড় বৃষ্টিপাত :২.২ ইঞ্চি
লোকাল হিরো :কাফু, রবার্তো কার্লোস।
০০০
ফোর্টালেজা
ব্রাজিলিয়ানদের আমুদে জীবনের প্রতিচ্ছবি যেন এই ফোর্টালেজা! সপ্তাহের তিন-চার দিনে পরিশ্রম, আর বাকি দিনে মাস্তি—এই দর্শনে চলে এখানকার মানুষ।
স্টেডিয়ামের নাম :অ্যারেনা ক্যাস্টিলাও ধারণ ক্ষমতা :৬৭,০৬৭ জুনে গড় তাপমাত্রা :২৯.৬ ডিগ্রি সেলসিয়াস জুনে গড় বৃষ্টিপাত :১৬ শতাংশ স্থানীয় হিরো :মারিও জারদেল।
০০০
বেলো হরিজন্তে
সাধারণত পাহাড়ের ঢাল বেয়ে ওঠার জন্য গাড়ির হর্স পাওয়ার বাড়াতে হয়। কিন্তু বেলো হরিজন্তে এর উল্টোটা ঘটে। মাটির নিচে চৌম্বকীয় ক্ষমতা বেশি হওয়ায় এমনটি হয়ে থাকে। স্টেডিয়ামের নাম :এস্টাডিও মিনেইরাও ধারণ ক্ষমতা :৬৪ হাজার জুনে গড় তাপমাত্রা :২৫ ডিগ্রি সেলসিয়াস জুনে গড় বৃষ্টিপাত :০.৬ ইঞ্চি লোকাল হিরো :টোস্টা।
০০০
পোর্তো অ্যালেগ্রে
ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপ জয়ী বর্তমান কোচ লুইস ফিলিপ স্কলারির জন্মশহর পোর্তো অ্যালেগ্রে। তাছাড়া ব্রাজিলের এই শহরটিতেই জন্ম নিয়েছেন দলটির সাবেক কোচ মানো মানজেস। স্টেডিয়ামের নাম :এস্টাডিও জোস বোর্দা ধারণ ক্ষমতা :৫০,০০০ জুনে গড় তাপমাত্রা :১৯.৭ ডিগ্রি জুনে গড় বৃষ্টিপাত :১২ শতাংশ স্থানীয় হিরো :রোনালদিনহো।
০০০
সালভাদর
স্থানীয়ভাবে ‘চেসি’ নামে পরিচিত এক প্রকার পানীয়ের জন্য বিখ্যাত সালভাদর। এই শহরটিতেই ব্রাজিলের অন্যতম প্রাচীন কার্নিভাল ‘সেন্ট্রাল কার্নিভাল’ বিকাশ লাভ করে। স্টেডিয়ামের নাম :অ্যারেনা ফন্টে নোভা ধারণ ক্ষমতা :৫৫,০০০ জুনে গড় তাপমাত্রা :২৬.৫ ডিগ্রি সেলসিয়াস জুনে গড় বৃষ্টিপাত :৫০ মিলিমিটার স্থানীয় হিরো :বেবেতো
০০০
রেসিফে
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের বোয়া বোয়া ভিয়াজেম নামক সমুদ্র সৈকতের জন্য প্রসিদ্ধ এই শহরটি। জুনে শহরটি সবচেয়ে বর্ষণমুখর থাকে।
স্টেডিয়াম নাম :ইতাইপাভা অ্যারেনা পারনামবুকো (রেসিফে) ধারণ ক্ষমতা :৪৬,০০০ জুনে গড় তাপমাত্রা :২৫ ডিগ্রি সেলসিয়াস জুনে গড় বৃষ্টিপাত :৩৭৫ মিলিমিটার স্থানীয় হিরো :রিভাল্ডো।
০০০
মানাউস
পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজানের মধ্যে অবস্থিত এই ভেন্যুটি। সেজন্য স্বাভাবিকভাবে দেশি-বিদেশি দর্শনার্থীদের অন্যতম প্রিয় গন্তব্য মানাউস।
স্টেডিয়ামের নাম :অ্যারেনা ডে আমাজানিয়া ধারণ ক্ষমতা :৪৪,০০০ জুনে গড় তাপমাত্রা :২৭.৫ ডিগ্রি সেলসিয়াস জুনে গড় বৃষ্টিপাত :৮৪ মিলিমিটার
স্থানীয় হিরো :ফ্রান্সিসকো লিমা গোভিনহো।
০০০
নাটাল
এই শহরটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় হিজল গাছ। এই গাছটি যে পরিমাণ পরিসর দখল করে তা একটি স্টেডিয়ামের বলয়ের সমান। গাণিতিক হিসেবে যা ৮ হাজার ৪০০ বর্গমিটারের সমান।
ধারণ ক্ষমতা :৪৩ হাজার জুনে গড় তাপমাত্রা :২৫ ডিগ্রি সেলসিয়াস জুনে গড় বৃষ্টিপাত :২১০ মিলিমিটার স্থানীয় হিরো :মারিনহো চাগাস।
০০০
কুইয়াবা
১৭২৭ সালে ব্রাজিলের মধ্যাঞ্চলে সোনা ও লোহার খনি আবিষ্কার হওয়ার পর কুইয়াবা শহরটির গোড়াপত্তন হয়।
স্টেডিয়ামের নাম :অ্যারেনা পানটানাল ধারণ ক্ষমতা :৪৩,০০০ জুনে গড় তাপমাত্রা :২৪.১ ডিগ্রি সেলসিয়াস জুনে গড় বৃষ্টিপাত :১৫.৫ মিলিমিটার স্থানীয় হিরো :লুকাস লেইভা।
০০০০
কুরিতিবা
ব্রাজিলের সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি। থরে থরে সাজানো পাইন গাছ, সুন্দর স্থাপত্য নিদর্শন ও চোখ জুড়ানো বিল্ডিংয়ে ছবির মতো সাজানো এই শহরটি। স্টেডিয়ামের নাম :অ্যারেনা ডা বেইক্সাডা ধারণ ক্ষমতা :৪১,৪৫৬ জুনে গড় তাপমাত্রা :১৮ ডিগ্রি সেলসিয়াস জুনে গড় বৃষ্টিপাত :৩ দশমিক ৯ ইঞ্চি লোকাল হিরো :দুইলিও দিয়াস।