মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকাণ্ডে জড়িত সৈনিকদের আগাম মুক্তি

মিয়ানমারে ১০ রোহিঙ্গা মুসলিম পুরুষকে হত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ড পাওয়া সাতজন সৈনিককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মাত্র সাত মাস সাজা খাটার পর গেল নভেম্বরে তাদের মুক্তি দেয়া হয়। এরা আলোচিত ইনদিন হত্যাকাণ্ডের জন্য দণ্ডিত হয়। ওই হত্যার ছবি প্রকাশ করায় রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের জেল দেয়া হয়। বিবিসি, রয়টার্স।

কারাগারের কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালের এপ্রিলে ইনদিন হত্যাকান্ডের জন্য দন্ডিত হয়েছিল এসব সেনারা, কিন্তু তারা এখন আর আটক নেই। এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি তারা।

রয়টার্স ইনদিন গণহত্যা উন্মোচিত করে এবং প্রথম খবরটি প্রকাশ করে।এর জেরে রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের জেল দেয়া হয়। পরে রাষ্ট্রপতির ক্ষমার আওতায় তাদেরকে ১৬ মাস পরে মুক্তি দেয়া হয়। সংস্থাটি জানায়, নভেম্বর মাসে সৈনিকদের মুক্তি দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ নাচের সঙ্গে কোরআন আবৃত্তি সৌদি গায়িকার, সমালোচনার ঝড়

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালের ক্র্যাডডাউনের জন্য এ পর্যন্ত একমাত্র এই সাতজনকেই বিচারের আওতায় আনা হয়েছিলো। সেখানে সামরিক অভিযানের ফলে ৭ লাখেরও বেশি মানুষ দেশ থেকে পালিয়ে যায়।

ইত্তেফাক/টিএস