ভাস্কর

আমাদের ইতিহাস ঐতিহ্যের একটি অন্যতম ধারক হচ্ছে ভাস্কর্য শিল্প। বরাবরই সৃজনশীল প্রজন্ম নিজেদের মেধা এবং মননের সমন্বয়ে এই শিল্পটিকে এগিয়ে নিয়ে এসেছেন সামনের কাতারে। স্বতন্ত্র পেশা হিসেবে এর গুরুত্ব বৃদ্ধি এবং সৃজনশীলতা প্রকাশের অবারিত সুযোগ থাকার কারণে এই শিল্পের প্রতি প্রজন্মের আগ্রহ বেড়েছে। তাই এবার এই প্রজন্মের ভাস্কররা জানিয়েছেন এই পেশা নিয়ে তাদের প্রত্যাশার কথা। অনুলিপি করেছেন ইশরাত বিনতে আফতাব তৌ ফি ক ুর র হ মা ন চারুকলায় থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য চলে যাই বেইজিংয়ের সেন্ট্রাল একাডেমি ফর ফাইন আর্টসে। দেশে ফিরে আমি বেশ কয়েকটি জায়গায় চাকরি করেছি, বিভিন্ন প্রোজেক্টেও কাজ করেছি কিন্তু সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন আমি আমার নিজের স্টুডিওতে কাজ করি। আর তাই এখন সব কাজ ছেড়ে দিয়ে আত্মপ্রকাশ করেছি ফ্রিল্যান্সার শিল্পী হিসেবে। একজন ভাস্করের মূল কাজের জায়গা হচ্ছে আপন আলয়ে। নির্দিষ্টতায় আটকে থাকলে শিল্প ব্যাহত হয়। আমাদের দেশে এখন অনেক ধরনের কাজ হচ্ছে, অনেক ধরনের নিরীক্ষণ চলছে। এটি সত্যিই অত্যন্ত প্রশংসার যোগ্য। কিন্তু এখনও আমরা আমাদের নিজেদের সংস্কৃতিকে প্রাধান্য দিতে পারিনি। আধুনিক ভাস্কর্যের ধারণা অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু তার জন্য আমাদের নিজস্ব শিকেড়ের প্রতি কোন ধরনের অবজ্ঞার ভাব থাকা উচিত নয়। ভবিষ্যতে আমি চাইব এই দৃষ্টিভঙ্গির দৃঢ় পরিবর্তন। ভাস্কর্য তৈরির ব্যাপারে আমাদের দেশে এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে। ভাস্কর্যের ডিজাইন তৈরির সময় সম্পূর্ণ জায়গাটি ব্যবহার করার দিকে খেয়াল রাখা উচিত। ০০০০ তে জ স হা ল দা র জ স যদিও এ বিষয়ে পড়াশোনা করার পর অনেকেই ভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করে নিজেকে। কিন্তু এ ধরনের সিদ্ধান্তের ঘোরতর বিরোধী আমি। আমার মতে, অন্যান্য কাজের ফাঁকে সৃজনশীল কাজ পরিপূর্ণভাবে করা সম্ভব নয়। এতে সৃজনশীলতা ব্যাহত হয়। পুরো পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা সারাজীবন যে পেশা অবলম্বন করে বাঁচেন তা সম্পূর্ণ তার মনের ইচ্ছার বিপরীত। সেই তুলনায় আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি যা পছন্দ করি তাই আমার পেশা। আমাদের দেশে এখনও স্টুডিওভিত্তিক কোনো কাজ তেমন করা হয় না। বেশির ভাগ কাজই করা হয় ইন্টারনেট দেখে না হলে কোনো অর্ডারের কাজ। স্বাধীনভাবে বিচরণ করার কোনো উদাহরণ এই পেশায় খুব কম। তাই আগামী দিনগুলোতে শুধু অনুকরণ না করে নিজের সৃজনশীলতাকে প্রাধান্য দেওয়া উচিত। তাহলে এই পেশায় একটি স্বতন্ত্র ভাব বজায় থাকবে। আমি স্বপ্ন দেখি একদিন শুধুমাত্র ভাস্কর পেশাটি একটি স্বতন্ত্র ও সম্মানজনক পেশা হিসেবে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে পরিগণিত হবে। দেশ এবং দেশের শত বছরের লালিত ঐতিহ্যকে পুরো বিশ্বের কাছে গর্ব ভরে তুলে ধরবে এই পেশা।