শিবালয়ে প্রাইভেটকার-অটোরিক্সার সংঘর্ষে নিহত ১

শিবালয়ে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ওমর আলী (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মুশুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী উপজেলার উথুলী এলাকার হামেদ আলীর ছেলে।

বরংগাইল হাই-ওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমীর হোসেন জানান, পাটুরিয়াগামী একটি প্রাইভেটকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রাভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।  

ইত্তেফাক/কেআই