টেক ফটো

সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া অঞ্চলের অন্যতম বৃহত্ প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন কম্পিউটেক্স ২০১৪। এই আয়োজনে শীর্ষস্থানীয় অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই অংশ নিয়েছে। কম্পিউটেক্সের কিছু ছবি নিয়েই সাজানো হলো আজকের টেক ফটো ইন্টেল এবারের কম্পিউটেক্সে তাদের নতুন কিছু চিপ প্রদর্শন করেছে। ছবিতে ইন্টেলের প্রেসিডেন্ট রিনি জে জেমসকে দেখা যাচ্ছে তেমন একটি চিপ প্রদর্শন করতে। কম্পিউটেক্স মানেই নতুন প্রযুক্তি আর পণ্যের সমাহার। এই ছবিতে কয়েকজন মডেলকে কম্পিউটেক্সে হাজির হওয়া নতুন কিছু পণ্য প্রদর্শন করতে দেখা যাচ্ছে। প্রযুক্তি প্রদর্শনীগুলোতে প্রতিটি স্টলেই দেখা যায় মডেলদের উপস্থিতি। কম্পিউটেক্সে একটি স্টলে তেমনি এক মডেলকে দেখা যাচ্ছে কাজের ফাঁকে একটু রূপচর্চা করে নিতে। ভয়েস কমান্ড, এসএমএস, ক্যামেরা, ইমেইল অপশন নিয়ে মার্শিয়ান তৈরি করেছে স্মার্ট হাতঘড়ি। কম্পিউটেক্সে মডেলরা প্রদর্শন করছে এই ঘড়িগুলো।