এমএস অফিস ৩৬৫ ক্লাউড সেবা ব্যবহার করবে সিয়েট বাংলাদেশ

মাইক্রোসফটের সাথে সম্প্রতি অফিস ৩৬৫ ক্লাউড সার্ভিস ব্যবহার সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করেছে সিয়েট বাংলাদেশ। টেকওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেড মাইক্রোসফটের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সিয়েট বাংলাদেশে এই ক্লাউড সার্ভিস সেটআপের কাজ করবে। সিয়েট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রাজিব কুমার জেইন এবং এসইএ নিউমার্কেট অব মাইক্রোসফটের ডিরেক্টর সেলস ভারত মীর চাঁন্দানী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বাসনায়েকে এবং টেকওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার তারিক সানুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, সিয়েট বাংলাদেশই অফিস ৩৬৫-এর মাধ্যমে সম্পূর্ণ ক্লাউড বেজড আইটি প্ল্যাটফর্মে শিফট করা প্রথম বাংলাদেশি কোম্পানি।