বিজেপি’র জয় :ঢাকা-দিল্লি সম্পর্ক

বিজেপির জয়েও ঢাকা-দিল্লি সম্পর্ক অপরিবর্তিত থাকবে রাজনৈতিক পালাবদল গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ধারা। তারই ধারাবাহিকতায় ভারতে বিজেপি সরকারের আগমন। আর প্রতিটি দেশকেই তার দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে হলে অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, বিশেষত প্রতিবেশি দেশগুলোর সাথে। তাই একজন তরুণ শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, ভারতে বিজেপির বিজয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। কারণ প্রতিটি সরকার তার নিজের দেশের উন্নয়নের কথা ভেবেই রাষ্ট্র পরিচালনা করে থাকেন। তাই আমার মনে হয় উভয় সরকার যার যার দেশের কল্যাণের কথা ভেবে নিজেদের মাঝে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। আর আমরা কিছুটা হলেও তার অগ্রগতি দেখতে পাচ্ছি। মাহফুজ ফাহাদ ১ম বর্ষ, ১ম সেমিস্টার, সমাজকল্যাণ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা-দিল্লি যে সম্পর্ক আছে তা বজায় থাকবে বিশ্বের অন্যতম বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে আসন্ন ১৬তম লোকসভা নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠভাবে বিজয়ী হন। তা নিয়ে আমাদের দেশের সরকারি দল এমনকি এদেশের কিছু বুদ্ধিজীবী ও শিক্ষিত সমাজ সংশয় প্রকাশ করেছে। আমি মনে করি সংশয়ের কোন কারণ নেই। কারণ বাংলাদেশ তার পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের মাঝে যেমন সমাদর তার কাছেও কদর আছে। সম্প্রতি খবরে জানতে পারলাম যে, মোদীর পররাষ্ট্রমন্ত্রী জুনের শেষ সপ্তাহে বাংলাদেশে আসছে। আশাকরি ঢাকা-দিল্লি যে সম্পর্ক বিদ্যমান তা বজায় রাখবে। মুহাম্মদ সাইফুল ইসলাম বিএ (অনার্স), ১ম বর্ষ ইসলামিক স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। ঢাকা-দিল্লি সম্পর্ক আরো ঘনীভূত হবে বাংলাদেশ ছোট সার্বভৌম স্বাধীন একটি দেশ। এই স্বাধীনতার পেছনে ভারতের সহায়তা ছিল অত্যন্ত মনে রাখার মতো। প্রতিবেশী দেশ হিসাবে ওদের সহায়তা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কার্যকর ভূমিকা রাখে। নবনির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল ভোটে ক্ষমতার আসনে সমাসীন হয়েছেন। প্রতিবেশী দেশ হিসাবে পূর্বের ন্যায় আশা করা যায় তিনিও সুসম্পর্ক বজায় রাখবেন। সৌহার্দ্যপূর্ণ হাত বাড়িয়ে দেবেন বাংলাদেশের প্রতি যথারীতি- এমনটাই প্রত্যাশা রাখি। ঢাকা-দিল্লি সম্পর্ক আরো ঘনীভূত হবে, পূর্বের ন্যায় সুসম্পর্ক অটুট থাকবে—এমনটাই ভাবনা আমার। জহির আসলাম অনার্স (১ম বর্ষ), সমাজ বিজ্ঞান বিভাগ শিবপুর সরকারি কলেজ। ঢাকা-দিল্লি সম্পর্ক নির্ভর করে দু’দেশের আঞ্চলিকতা ও পররাষ্ট্রনীতির উপর সবার মুখে একই প্রশ্ন “অদূর ভবিষ্যতে কেমন হবে”— ঢাকা-দিল্লির সম্পর্ক কিন্তু সবার বোঝা উচিত পৃথিবীর সকল দেশের একটি সাংবিধানিক রীতি হল পররাষ্ট্রনীতি, আর ভারত সরকার পরিবর্তনের সাথে সাথেই মুদ্রানীতি ছাড়া পররাষ্ট্রনীতির বিশাল কোন পরিবর্তন করে না। রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। প্রতিবেশীর সাথে ভাল সম্পর্ক ছাড়া কোন দেশ বা জাতি উন্নতি সাধন করতে পারে না। বিজ্ঞ মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়ে তিনি তা প্রমাণ করেছেন ও একটি ইঙ্গিত দিয়েছেন যে- তিনি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে রাষ্ট্রপ্রধান ও কূটনীতিক পর্যায়ে চেষ্টা চালিয়ে যাবেন। তাই ভারতের নিজ স্বার্থেই, ঢাকার সঙ্গে সম্পর্ক ভাল হবে। মো. আক্তার হোসেন এলএলবি (শেষ বর্ষ) বরিশাল ল’ কলেজ, বরিশাল। ঢাকা-দিল্লি গভীর সম্পর্ক হওয়ার পথে যে যাই বলুক আর মনে করুক আসলে বিজেপির জয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক আরো গভীর হওয়ার পথে। কারণ এক. প্রতিবেশী দু’টি রাষ্ট্র হিসেবে, দুই. দু’টি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে। অতীতের ভালমন্দ কখনো কখনো অনেক সময় ভবিষ্যতেও বিচার করে, তেমনি ঢাকা-দিল্লি সম্পর্কটিও নরেন্দ্র মোদির নির্বাচিত সরকার তথা বিজেপির সাথে সম্পর্ক আরো গভীর হবে বলে বাংলাদেশের নাগরিক ও সুশীল সমাজ বিশ্বাস করে। আজিমউল্যাহ হানিফ স্নাতক ১ম বর্ষ,বিএসএস কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।