ওখানেই ডটকমের যাত্রা শুরু
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২০:২১
অনলাইনে পণ্য কেনাবেচায় নতুন বৈশিষ্ট্য নিয়ে যাত্রা শুরু করেছে ওখানেই ডটকম (www.okhanei.com)। এ সাইটে একজন ক্রেতা খুব সহজেই পণ্যে অর্ডার দিয়ে পণ্যে কিনতে পারবে। পাশাপাশি এ সাইটে নিজের যেকোনো পণ্যের বিজ্ঞাপন দিয়ে সেটি বিক্রি করা যাবে। আলাদা কোনো অ্যাকাউন্ট না খুলেই ব্যবহার করা যাবে ওখানেই ডটকম। প্রবাসীরাও এই সাইট থেকে সেবা গ্রহণ করতে পারবেন। সাইটের সিইও রাহিতুল ইসলাম, সিটিও পান্থ দেব, মুহাম্মাদ রবিউল প্রমুখ উপস্থিত থেকে সাইটের উদ্বোধন করেন।