সাউথটেক লিমিটেডে সৌজন্য সফরে ভূটান রাষ্ট্রদূত
প্রকাশ : ১২ জুন ২০১৪, ২০:২৫
সম্প্রতি রাজধানীর উত্তরায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সাউথটেক লিমিটেডের প্রধান কার্যালয়ে সৌজন্য সফরে আসেন বাংলাদেশে নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত পেমা চোইডেন। তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মামনুন কাদের। এসময় পেমা চোইডেন সাউথটেকের কার্যালয় পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন। ভূটানের আর্থিক খাতে সাফল্যের সাথে আইটি সেবা পরিচালনা করার জন্য পেমা চোইডেন সাউথটেক লিমিটেডকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভূটানে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশি প্রতিষ্ঠানে আরও অংশগ্রহণকে উত্সাহিত করেন তিনি। আইটি খাতে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় উভয় দেশের সম্পর্কে জোরদার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পেমা চোইডেন। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে সাউথটেক লিমিটেড ভূটানের আর্থিক খাতে আইটি সেবা সফলভাবে পরিচালনা করে আসছে।