গুগলেই বিশ্বকাপের সব খবর

ফুটবল-জ্বরে ভুগছে গুগলও। প্রতিদিনই নতুন নতুন ডুডল স্থান পাচ্ছে গুগলের লোগোতে। আর সার্চ বারে ‘World Cup 2014’ লিখলেই সার্চ রেজাল্টে চলে আসছে ফিকশ্চার এবং ম্যাচের ফলাফল। শুরুতেই ‘Matches’ ট্যাবে থাকছে বর্তমান দিনের খেলার সময়সূচি। এখান থেকেই পাওয়া যাবে ওই দিনের আগের ও পরের দিনগুলোর খেলার ফলাফল ও সূচি। হয়ে যাওয়া খেলার পুরো সময়ের টাইমলাইন ভিডিও লিংকসহ রয়েছে এখানেই। ‘Groups’ ট্যাবে রয়েছে প্রতিটি গ্রুপের সর্বশেষ পয়েন্ট তালিকা। আর ‘2nd Stage’ ট্যাবে রয়েছে দ্বিতীয় রাউন্ডের ফিকশ্চার।