জবসবিডি ও সফটওয়্যার শপের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ১৯:৫৪
গত ১৫ জুন ড্যাফোডিল গ্রুপের সম্মেলন কক্ষে জবসবিডি ডটকম ও সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়। এই সমঝোতার ফলে জবসবিডির সকল নিবন্ধিত চাকরিপ্রার্থীরা নিয়মিত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জব অ্যালার্ট পাবেন। এ ছাড়া ও জবসবিডি অনলাইন পেমেন্ট শুরু করবে। জবসবিডির সিওও কেএম হাসান রিপন ও সফটওয়্যার শপের জেনারেল ম্যানেজার আশিষ চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।