বসতবসতি : তারকাদের বাড়ি

খেলার জন্যই সবসময় খবরের শিরোনামে উঠে আসেন ফুটবল তারকারা। তবে মাঝে মাঝে মাঠের বাইরের ঘটনার জন্য তারা খবরের শিরোনাম হন। ফ্যাশনের কারণে তো বটেই তাদের বাসস্থানের খবর দিয়েও আলোচিত হন। তাদের রাজপ্রাসাদগুলোর কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম লিওনেল মেসি লিওনেল মেসি আবার শিরোনামে। এবার অবশ্য গোল করার জন্য নয়। এবার তিনি সম্পত্তি কিনেছেন উত্তর ইতালিতে। বলতে গেলে রাজপ্রাসাদ কিনেছেন মেসি। উত্তর ইতালির কোমো প্রদেশে প্রাসাদোপম অট্টালিকা কিনেছেন মেসি। স্বপ্নপুরী বলতে যা বোঝায়, এই কোমো প্রদেশ সেরকমই। পাহাড়ে মোড়ানো জায়গার পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী। প্রায় ৮০ হাজার মানুষের বাস এখানে। সবাই পয়সাওয়ালা। এ রকমই সাজানো গোছানো দ্বীপে মেসি অট্টালিকা কিনেছেন। এই ডিলটা করেছে প্রোটো অর্গানাইজেশন। সাধারণত তারকা খেলোয়াড় ও হলিউড অভিনেতা-অভিনেত্রীদের সম্পত্তি কেনাবেচা করে থাকে সংশ্লিষ্ট সংস্থাটি। মেসির অট্টালিকার কাছাকাছি এলাকাতেই বাড়ি রয়েছে কিংবদন্তি ফুটবলারদের। রোনালদো ও ডেভিড বেকহ্যামও এই অঞ্চলেই বাড়ি কিনেছিলেন। ইতালির অন্যতম মনোরম জায়গা হিসেবে কোমোর সুনাম রয়েছে। কয়েক সপ্তাহ আগে হোসে মোরিনহো তার বাড়ি বিক্রি করে দিয়েছেন। এখানেই পর্তুগিজ কোচ বাড়ি কিনেছিলেন। এবার কিনলেন মেসি। একসময় ইতালি কাঁপিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। মেসি ইতালিতে খেলেননি। সেখানে রাজপ্রাসাদ কিনে নিলেন। ক্রিশ্চিয়ানো রোনালদো রোনালদোকে বলা হয় থাকে সবচেয়ে পরিপূর্ণ স্ট্রাইকার। বিপক্ষ দলের ডি বক্সের আশপাশে শিকারির মতো ওত্ পেতে থেকে বল পাওয়া মাত্রই তাকে বিপক্ষের জাল পর্যন্ত পৌঁছে দেওয়ার এক অসাধারণ ক্ষমতাই রোনালদোকে আলাদা করেছে সমসাময়িক অপরাপর খেলোয়াড়দের থেকে। মাত্র ২০ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জিতেছেন ফিফা বর্ষসেরার খেতাব। খেলা, স্টাইল-ফ্যাশন সব ছাপিয়ে আরও একটি দিক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি আর তা হলো তার বিশাল বাড়ি। সুন্দর ও নানা রঙের ইন্টেরিয়ারের কাজে ভরপুর রোনালদোর বাড়ি। নেইমার শারীরিক গড়নটা হালকা ছিপছিপে। স্বভাবে বেশ দুরন্ত। কৈশোর পার করে যৌবনে পদার্পণ করেছেন আগেই। কৈশোরের দুরন্তপনা কেটেছে নিজ দেশ ব্রাজিলেই। ব্রাজিলিয়ানরা এই দুরন্তপনাকে নিয়েছেন ইতিবাচকভাবেই। এই বয়সেই দেশের মিডিয়া মাতিয়ে রেখেছেন। শুধু খেলা নয় বিজ্ঞাপনসহ অনেক দিক থেকে মিডিয়ায় তার পদচারণাটা অনেক বেশি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মডেল খেলোয়াড় হিসেবে। বিজ্ঞাপন থেকে প্রচুর আয়ও করেছেন। দেশে খেলেছেন তাদেরই ফুটবল লিজেন্ড পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে। আয়ের দিক থেকে ব্রাজিলে খুব যে খারাপ সময় কাটিয়েছেন তা কিন্তু নয়। নেইমারের আসল পরিচয় ফুটবলার। অন্যদের মতো খুব বড় না হলেও নেইমারের বাড়িও নেহায়েত কম যায় না। প্রতিযোগিতার ভিড়ে নেইমারের বাড়িতেও পাওয়া যায় শৈল্পিকতার ছোঁয়া।