নোটিশ বোর্ড

বর্ষার বর্ণিলতায় অঞ্জন’স জলপাই রঙকে প্রাধান্য দিয়ে লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’সে এবার করা হয়েছে বর্ষার পোশাক। কাপড়ে প্রিন্ট ছাপচিত্রের পাশাপাশি পোশাকের ক্যানভাসে প্রাধান্য পেয়েছে এমব্রয়ডারি। কটন ও লিলেন কটন কাপড়ে তৈরি আউটফিটে বৈচিত্র্য আনা হয়েছে কাটিং ও প্যাটার্নে। তরুণ-তরুণীদের পাশাপাশি শিশু-কিশোরদের জন্যও এবার থাকছে বর্ষার পোশাক। এছাড়াও অঞ্জন’সের বনানী ও যমুনা ফিউচার পার্কের সুবিশাল আউটলেটে থাকছে হোম টেক্সটাইল, গয়নাসহ নানা ফ্যাশন এক্সেসরিজের ট্রেন্ডি সব কালেকশন। ফেসবুকে নতুন সব পোশাকের আপডেট জানতে লগ ইন করুন anjans.bd এই ঠিকানাতে। নোভা ইলেকট্রনিক্স কোম্পানি সম্প্রতি রাজধানীর ২৬ বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে নোভা ইলেকট্রনিক্স কোম্পানির বার্ষিক ডিলার সম্মেলন ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের মাননীয় উপব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দিন আহমেদ, নোভা ইলেকট্রনিক্সের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফারুক আহমেদ, আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ দিদার হোসেন ও জহিরুল ইসলাম এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ। মুসলিম কালেকশন বর্ষাকাল ও আসছে রোজার ঈদ সামনে রেখে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে নতুন ডিজাইনের আকর্ষণীয় সব ফ্যাশনেবল শার্ট। প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে এসব শার্ট। বাহারি ডিজাইনের এসব শার্ট পাওয়া যাচ্ছে সাদা, কালো, নীল, খয়েরি, হলুদ, সবুজ, লাল, গোলাপী, বেগুনি, ম্যাজেন্টা, অ্যাশ প্রভৃতি রঙে। এসব চেক ও স্ট্রাইপ শার্টও তৈরি করা হয়েছে শতভাগ সুতি কাপড়ে। এখানে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। মোহাম্মদপুরে টপ টেন সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে দেশের সর্ববৃহত্ বিশ্বসেরা ব্র্যান্ডের কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠান টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নতুন এ শাখাটির উদ্বোধন করেন দেশের জনপ্রিয় মডেল তারকা নোবেল এবং টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সৈয়দ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মো. উজ্জ্বল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টপ টেন ক্রেতাদের পছন্দের বিশ্বসেরা বিভিন্ন ব্র্যান্ড রেমন্ড, অরবিন্দ, রিড অ্যান্ড টেইলর, মন্টি, এভারফ্রেস, লিলেন ইত্যাদি পিস কাপড় ও থান কাপড়ে সাজানো হয়েছে। আধুনিক ফ্যাশনেবল শার্ট, প্যান্ট, ব্লেজার, স্যুটসহ সব রকম মানানসই পোশাক বানিয়ে নিতে পারবে। স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ২-এর সাথে ক্রেইন্স লিমিটেডের চুক্তি বাংলাদেশে এমটিভি প্রোগ্রাম প্ল্যাটফর্ম-ভায়াকমের অফিশিয়াল প্রোগ্রাম সিন্ডিকেশন পার্টনার, ক্রেইন্স লিমিটেড সম্প্রতি এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ২-কে ক্যাম্পাস সাউন্ডবক্সের টাইটেল পার্টনার হিসেবে নিযুক্ত করেছে। ক্যাম্পাস সাউন্ডবক্স হচ্ছে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের সংগীত প্রতিভা খুঁজে বের করা এবং এই উদ্যোগের অংশীদার হয়ে থাকছে এমটিভি প্রোগ্রাম প্ল্যাটফর্ম বাংলাদেশ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় স্যামসাংয়ের অফিসে ক্রেইন্স লিমিটেড এবং স্যামসাং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে অনুষ্ঠিত হয়। ক্রেইন্সের মার্কেটিং লিড বায়েজীদ হাসান শাওন এবং স্যামসাং ইলেক্ট্রনিক্সে লিমিটেডের জেনারেল ম্যানেজার, স্যাংহুয়াসং চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ক্রেইন্স লি.-এর পক্ষে উপস্থিত ছিলেন আলমগীর কবির, লিগ্যাল অ্যাডভাইসর, মো. আরশাদ, গ্রুপ ফাইন্যান্স ম্যানেজার এবং সাব্বির আহমেদ, সিনিয়র ম্যানেজার, গ্রুপ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন এবং স্যামসাংয়ের পক্ষে উপস্থিত ছিলেন, হাসান মেহেদী, হেডএফ মোবাইল, বাংলাদেশ ব্রাঞ্চ, মেহজাবিন ফেরদৌস, ম্যানেজার, বিটিএল অ্যান্ড ডিজিটাল মোবাইল, বাংলাদেশ ব্রাঞ্চ।