ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ
করে দিয়েছে রাশিয়া
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:৫৮
ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ইউরি প্রধান একথা জানিয়েছেন।
এর আগে ভবিষ্যতে রাশিয়া থেকে গ্যাস নিতে হলে দেশটিকে প্রথমেই টাকা পরিশোধ দিয়ে কিনতে হবে বলে জানায় গ্যাসপ্রম। কিয়েভ বিপুল পরিমাণ বকেয়া গ্যাস বিল দিতে ব্যর্থ হওয়ায় ফার্মটির পক্ষ থেকে একথা বলা হয়।
এর আগে সোমবারের ভেতর দেশটি যদি ১.৯৫ বিলিয়ন ডলার দিতে ব্যর্থ হয় তাহলে গ্যাস সরবরাহ আর করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাশিয়ার এই গ্যাস ফার্মটি। এর পরিপ্রেক্ষিতেই দেশটিতে এ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হল।
ইউরোপীয় দেশগুলোতে সরবরাহ অব্যাহত থাকবে। তবে ইউক্রেনের ভেতর দিয়ে এ সরবরাহ করা হয়ে থাকে বলে ঝুঁকি থেকেই যাচ্ছে বলে গ্যাসপ্রম জানায়।
সোমবার ইউক্রেনে এ বিষয়ে গ্যাসপ্রম ও কিয়েভের মধ্যে আলোচনা হয়েছিল। আলোচনায় অংশগ্রহণকারী ইউ জ্বালানি বিষয়ক কমিশনার বলেন, চুক্তির বিষয়ে আমি এখনো আশাবাদী। তিনি আরো বলেন, আমার দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করা হলেও চুক্তির বিষয়ে তিনি কাজ করে যাবেন। প্রস্তাবে ইউক্রেনকে সোমবারের মধ্যে ১ বিলিয়ন ডলার এবং বাকিটা ধাপে ধাপে পরিশোধ করার কথা বলা হয়েছিল।