টুইনমস স্পিকার
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:৫৯
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টুইনমস ব্র্যান্ডের টি২১২ মডেলের স্পিকার। ৩৫ ওয়াট আরএমএসসম্পন্ন স্পিকারটির সাবউফার ৫ ইঞ্চি, স্যাটেলাইট ৩ ইঞ্চি ও সিগনাল নয়েজ রেশিও >৭০ ডেসিবল। এটি টেলিভিশন এবং মনিটরের সাথে ব্যবহার করা যাবে। এই স্পিকারে ম্যাগেনেটিক শিল্ড থাকায় এটি নয়েজ থেকে মুক্ত রাখে অডিওকে। ১ বছরের সার্ভিস ওয়ারেন্টিসহ মূল্য ২,২৫০ টাকা।