ইউরোপিয়ান টেক স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ফুডপান্ডা
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ১৯:৫০
ইউরোপিয়ান টেক স্টার্টআপ অ্যাওয়ার্ড ‘দ্য ইউরোপাস ২০১৪’ পেয়েছে ই-কর্মার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। ২ বছরে বিশ্বের ২৫ হাজার রেস্টুরেন্টের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করার জন্য ফুডপান্ডাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেছে দ্য ইউরোপাস। বিশ্বের ৮০০টি প্রতিষ্ঠানের মধ্যে ফুডপান্ডা কম সময়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করার কারণে ক্রেতাদের মূল্যায়ন ও বিচারকদের রায়ে এ পুরস্কার অর্জন করেছে। ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা বলেন, ‘বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের ২৩০টি রেস্টুরেন্টের সাথে কাজ করছে ফুডপান্ডা। আমরা দ্রুত আরও অনেক রেস্টুরেন্টে যুক্ত করব আমাদের নেটওয়ার্কে।’ মোবাইল অ্যাপসের মাধ্যমেও ফুডপান্ডা ব্যবহারের সুযোগ রয়েছে। এই সেবাটি সম্পর্কে www.foodpanda.com.bd সাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন।