সিম কার্ডের দাম বাড়ালো গ্রামীণফোন
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ১৯:৫২
গ্রামীণফোন সম্প্রতি তাদের সিম কার্ডের দাম বাড়িয়েছে। ২০১৪-১৫ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে সিম পরিবর্তনের ওপর কর নির্ধারণের ফলে এই সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রামীণফোনের সিম কার্ডের দাম রাখা হয়েছে ২০০ টাকা, যা আগে ছিল ১৮৮ টাকা। এ ছাড়া সিম পরিবর্তনের জন্য গ্রাহকদের আগে ৭৫ টাকা দিতে হলেও এখন ১২৫ টাকা খরচ করতে হবে। নতুন প্রস্তাবিত কর ব্যবস্থার কারণে গ্রামীণফোনকে যেমন ব্যবসায়িক কারণে সিম কার্ডের দাম বাড়াতে হয়েছে, তেমনি এই কর ব্যবস্থা মোবাইল ফোনের প্রসারকে বাধাগ্রস্ত করবে বলে মনে করে গ্রামীণফোন।