সিরিয়া বিষয়ে ওবামা হিলারি মতানৈক্য
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২০:৫৯
মধ্যপন্থী সিরীয় বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ না করার ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্তের সঙ্গে একমত নন ওবামা প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ইরাক প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া থেকে অনুপ্রবেশ করা বিদ্রোহী জঙ্গিদের মোকাবিলায় ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার মুখে সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা। মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে ওই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে হিলারি বলেন, আমরা খুব চেষ্টা করেছিলাম । কিন্তু আমার বইয়ে আমি যেমন বলেছি, আমি বিশ্বাস করি হ্যারি ট্রুম্যানই ঠিক ছিলেন, দান প্রেসিডেন্টের কাছেই আটকে আছে।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমক্রেট প্রার্থী জানিয়েছেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ওই সময়ের পেন্টাগন ও সিআইএ প্রধানদের নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র সরবরাহে প্রেসিডেন্ট ওবামাকে রাজি করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। হোয়াইট হাউস তাদের প্রচেষ্টা আটকে দেয় বলে জানিয়েছেন হিলারি। তিনি জানিয়েছেন সিরিয়ার মধ্যপন্থীদের অস্ত্র সরবরাহ করলে তারা আল কায়েদার দলছুট অংশ দি ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেডান্তর (আইএসআইএল) উত্থান ঠেকিয়ে রাখতে পারতো কিনা, তা পরিষ্কার ছিল না। এই আইএসআইএল’র বিদ্রোহী জঙ্গিরাই সীমান্ত অতিক্রম করে ইরাকের বিশাল অংশ দখল করে রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে। ইরাক-সিরিয়া সীমান্তের দুই পাশের অঞ্চল নিয়ে একটি খলিফা নিয়ন্ত্রিত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তারা। উত্থান ঠেকাতে পারত, ওই সময়ের কথা পর্যালোচনা করে এমন কথা বলা বেশ কঠিন, বলেন তিনি। সিরিয়ার যুক্তরাষ্ট্রের নীতি ব্যর্থ হয়েছে কিনা তা বলার সময় এখনও হয়নি বলে সাক্ষাত্কারে মন্তব্য করেছেন তিনি।
সাক্ষাত্কারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের নিউক্লিয়ার কর্মসূচির বিষয়ে সাম্প্রতিক সময়ে ওবামার নেয়া পররাষ্ট্রনীতির বিষয়েও দ্বিমত পোষণ করেছেন ওবামা প্রশাসনের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি।