মালয়েশিয়ার উপকূলে অভিবাসী নৌকা ডুবে নিখোঁজ ৬৬

মঙ্গলবার মধ্যরাতের দিকে মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় শহর বান্টিং থেকে ৩ কিমি দূরে মালাক্কা প্রণালীতে নৌকা ডুবে ৬৬ জনের নিখোঁজ এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নৌকাটির যাত্রীদের মধ্যে শিশু ও নারীও ছিল এবং নৌকাটি সমুদ্র যাত্রার উপযোগী ছিল না বলে জানিয়েছেন মালয়েশীয় মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তা মুহাম্মদ জুরি। জুরি বলেন, নৌকাটিতে অবৈধ অভিবাসী ছিল এবং এর যাত্রীরা সবাই ইন্দোনেশীয় ছিলেন। প্রথমে ৬১ যাত্রী নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন তিনি, পরে ৩১ জনকে উদ্ধারের কথা জানিয়ে ৬৬ জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেন। জীবিতদের উদ্ধারের তত্পরতা চলছে।