ইরাকের পরিস্থিতি এখানে সম্ভব নয়
........ হামিদ কারজাই
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২০:৫৯
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ইরাকের মত করে আল কায়েদা বা তাদের সমর্থিত কোন সশস্ত্র দলের তার দেশে প্রবেশের সুযোগ নেই। ইরাকে যা হয়েছে তা আফগানিস্তানে সম্ভব কি-না? বিবিসির সংবাদদাতা লাইসি দৌসেতের এ ধরনের এক প্রশ্নের জবাবে হামিদ কারজাই বলেন, ‘এ সব কখনোই সম্ভব নয়’।
বিবিসির সঙ্গে ঐ সাক্ষাত্কারে হামিদ কারজাই বলেন, ‘তালেবানদের সঙ্গে তার নিয়মিত আলাপচারিতা ঘটে। তাদের সঙ্গে নিয়মিত কথা হয়। বৈঠকের পাশাপাশি চলে চিঠি বিনিময়ও। তারাও শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে। কিন্তু তাদের পক্ষে এককভাবে শান্তি প্রতিষ্ঠা কখনও সম্ভব নয় এবং একই কথা আমি এবং আমার জনগণেও ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের পক্ষেও এককভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’