আ মা র স্ব প্ন

পাঠকদের জন্য তরুণকণ্ঠ’র নতুন বিভাগ ‘আমার স্বপ্ন’। এই বিভাগে তরুণরা লিখে পাঠান মনের ভেতর লালিত ইতিবাচক স্বপ্নের কথা। লেখা হতে হবে ১০০ শব্দের ভেতর। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল :torunkantha.ittefaq@gmail.com সফল হতে চাই নবম শ্রেণী থেকে জীবনকে একটু একটু বুঝতে শুরু করি। তখন আমার স্বপ্নগুলো ছোট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। ধীরে ধীরে বিশাল পৃথিবীর সাথে পরিচিত হওয়া শুরু করি । প্রতিদিনই নতুন নতুন বিষয় দেখছি, পরিচিত হচ্ছি এবং শিখছি। পৃথিবীটা প্রতিদিনই নতুন এবং অদ্ভুত মনে হয়। পৃথিবীর নিয়মে সময়ের স্রোতে সবকিছুর সাথে আমারও পরিবর্তন হচ্ছে। এসএসসি-এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আমার জীবনে বিসিএস ক্যাডারের প্রশাসনিক পদ, বড় আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার অথবা আইনজীবী হওয়ার কোনো শখ অথবা স্বপ্ন কোনোটাই ছিল না; এবং এখনও নেই। বিশেষত্বহীনভাবে দিন কাটানোই আমার জীবন এবং এ রকমই আমার ভালো লাগে। আমার জীবনের ছোট-বড় যেকোনো চাওয়া-পাওয়ার ক্ষেত্রে অর্থের বিশাল প্রভাব আমাকে প্রভাবিত করেছে দারুণভাবে। ছোট-বড় যেকোনো কিছু করতে, বাবা-মায়ের প্রত্যাশা পূরণ, ভাই-বোন, বন্ধু-বান্ধব সবার প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন করতে গেলে অর্থের বিশাল প্রয়োজন। ভালোবাসা বা আন্তরিকতা অর্থ ছাড়া পরিপূর্ণ নয়। তাই আমি সফল হতে চাই। নূর মুহাম্মদ রিফাত রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজেকে এগিয়ে নিতে চাই আশা ও স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। এমএসসির ফরম ফিলআপ করলাম। আল্লাহ্র অশেষ মেহেরবানিতে ভালো ফলাফল করে উত্তীর্ণও হলাম। এবার চাকরি। ভালো চাকরির প্রতিদ্বন্দ্বিতায় নেমে হিমসিম খেলাম। ভালো বেতনের চাকরিও জুটল। কিন্তু ৯-৫টা পর্যন্ত কাজ, আবারও সেই ভাবনা। তাই খুব ভালো করে চিন্তা করলাম সরকারি-বেসরকারি উচ্চ পদস্থ চাকরির (শিক্ষকতা বা প্রশাসন) চেষ্টায় পরীক্ষাগুলো দেবো। সম্প্রতি পারিবারিক প্রজেক্টে (রিয়েলস্টেট প্রতিষ্ঠান) যোগদান করেছি। বাবা-মা যে পুঁজি রেখে গেছেন তা দিয়ে ও নিজের উদ্যোগে ভবিষ্যতে একটা এনজিও খোলারও ইচ্ছা। যেখানে সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করার অনবদ্য প্রয়াস। সেই সাথে আইন বিষয়ে পড়ার প্রবল আগ্রহ, আমার বাবার আমায় নিয়ে স্বপ্ন আরও উচ্চতর ডিগ্রি অর্জন। পাশাপাশি লেখালেখি ও সংস্কৃতিক বিষয়ক কর্মকাণ্ড তো আছেই। তাই আমি আজকের নারী। আমার স্বপ্ন ও অনুপ্রেরণার উত্স তো সেই? আর নিষ্পাপ তৃপ্তি ভরা হাস্যোজ্জ্বল মুখ। তাই আমার স্বপ্ন এখন তাকে (তাইয়্যেবাকে) ঘিরেই...। হাসিনা সাঈদ (মুক্তা) স্নাতকোত্তর মত্স্য বিদ্যা (১ম শ্রেণী), লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়, ঢাকা।