আইফোন ৬-এ ব্যারোমিটার!

আইফোনের পরবর্তী সংস্করণ আইফোন ৬ নিয়ে ইতোমধ্যেই নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করেছে। এতে সর্বশেষ সংযোজন, আইফোন ৬-এ যুক্ত হতে যাচ্ছে ব্যারোমিটার! হ্যাঁ, বাতাসের চাপ পরিমাপে প্রয়োজনীয় সেন্সর নিয়েই হাজির হচ্ছে আইফোন ৬। যারা পাহাড়ে চড়তে পছন্দ করেন তাদের জন্য এটি বড় ধরনের সুবিধা নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। ব্যারোমিটার ছাড়াও অনলাইনে আইফোন ৬-এর নতুন ধরনের এলসিডি ডিসপ্লের একটি ছবিও ছড়িয়ে পড়েছে।